× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

‘সোনার ব্রিজ’ ধসে আহত ২, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থল গেন্ডামাড়া খালের ওপর নির্মিত স্থানীয়ভাবে পরিচিত ‘সোনার ব্রিজ’ শনিবার (২৮ মার্চ) সকালে ধসে পড়ে। এতে মোটরসাইকেলসহ দুই আরোহী খালে পড়ে গিয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে নির্মিত এই আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন।

শনিবার সকালে মোটরসাইকেল পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির লোহার বিমগুলো মারাত্মকভাবে মরিচা ধরে ক্ষয়ে গেছে। পাটাতনের অধিকাংশ অংশ খালে পড়ে আছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ লোহার কাঠামো দাঁড়িয়ে রয়েছে, যা যেকোনো সময় আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

ব্রিজ ধসের ফলে গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আশেপাশের ছোটবগী গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা ও উম্মুল কুরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এছাড়া রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা-নেওয়া কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। একাধিকবার সংস্কারের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বিকল্প হিসেবে একটি অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!