× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১১:২৩ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১১:২৩ এএম

মোটরসাইকেল দুর্ঘটনা। ফাইল ছবি

মোটরসাইকেল দুর্ঘটনা। ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেওড়াতুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে মোতালিব মিয়া তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজিযোগে বাড়িতে পাঠিয়ে দেন। পরে তিনি নিজে মোটরসাইকেলে রওনা দেন। পথে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।

এ সময় সড়কে পড়ে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে তিনি সামনে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Link copied!