× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:৩৬ পিএম

পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অজ্ঞাত নারীর মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারী (৪০) মারা গেছেন। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫ টায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় লালমাই থানা পুলিশ ওই নারীকে হাসপাতালে রেখে যায়। চিকিৎসকেরা পাঁচ দিন চিকিৎসা দিলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে অচেতন অবস্থাতেই তিনি মারা যান।

পুলিশ জানায়, লালমাই উপজেলার পেরুল এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, গত ২৪ মার্চ দুপুরে কয়েকজন পুলিশ সদস্য অজ্ঞান অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে রেখে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে তাকে বারান্দায় রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে ওয়ার্ডের ফ্লোরে বেডে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। আজ ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, এ কয়েক দিনে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি তার কোনো খোঁজ নেয়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে অজ্ঞান করার মতো কোনো বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, পেরুল দক্ষিণ এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া গেলে পুলিশ তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর ওই ব্যক্তির বিষয়ে পুলিশের আর কোনো দায়িত্ব থাকে না বলেও তিনি মন্তব্য করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!