× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:৪২ পিএম

কালকিনি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন সিভিল সার্জন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চিকিৎসাসেবার মান যাচাই এবং রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

সোমবার (৩০ মার্চ) সকালে কোনোপ্রকার পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি খোঁজ নেন।

পরিদর্শনের সময় সিভিল সার্জন হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, সাধারণ রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। হাসপাতালে দালাল চক্রের আনাগোনা, চিকিৎসকদের অফিস সময়ে বাইরে চেম্বার করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

সিভিল সার্জন ডা. কমল আরও বলেন, চিকিৎসাসেবা একটি মানবিক সেবা। তাই রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বা অবহেলার কোনো সুযোগ নেই। হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের দিকনির্দেশনা মোতাবেক এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।

এ সময় কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, আরএমও ডা. ওয়াহিদুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেনসহ চিকিৎসক ও হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

ঊর্ধ্বতন কর্মকর্তার এই আকস্মিক পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Link copied!