× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:১৬ পিএম

বন্ধুর কুড়ালের কোপে বন্ধু খুন, মামলা দায়ের

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:১৬ পিএম

নিহত শাহ আলম।

নিহত শাহ আলম।

সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে শাহ আলম খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে ও নিহতের ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে মিজানুর রহমান ছাড়াও এজাহারভুক্ত আরও একজন রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মিজানুর রহমান কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শাহ আলমকে হত্যা করেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কুড়াল উদ্ধার করে।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের পরিবারের দাবি, টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত মিজানুর রহমান মাদকাসক্ত এবং অতীতে টাকার জন্য নিজের পরিবারের সদস্যদের সঙ্গেও সহিংস আচরণ করেছেন।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
 

Link copied!