× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:০৯ এএম

মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল স্ত্রীর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:০৯ এএম

মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল স্ত্রীর

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামে মাদকাসক্ত স্বামীর মারধরে শাহিদা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী অন্তর হোসেন পলাতক রয়েছেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটিনা গ্রামের আকবর আলীর ছেলে অন্তর হোসেন স্থানীয় বাজারে কলার ব্যবসা করেন। প্রায় এক বছর আগে শাহিদা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন তিনি।

শনিবার দুপুরে একই কারণে তাদের মধ্যে বিরোধের জেরে অন্তর হোসেন শাহিদাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ধ্যায় মরদেহ বাড়িতে আনা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনার প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!