× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:০১ পিএম

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

উল্লাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নামাজে বিঘ্ন ঘটে।

এ সময় সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিদের লাঠি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায়। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, বারইয়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া দীর্ঘদিন ধরে তার মনোনীত লোকজন দিয়ে মসজিদ কমিটি গঠন করে পরিচালনা করে আসছিলেন।

তবে সম্প্রতি গ্রামের বেশিরভাগ মানুষ ওই কমিটির প্রতি অনাস্থা জানায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজের সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে গোলাম আউলিয়া তার লোকজন নিয়ে মসজিদ এলাকা ত্যাগ করেন। কিছু সময় পর তিনি পুনরায় দেশীয় অস্ত্রসহ অনুসারীদের নিয়ে মসজিদ প্রাঙ্গণে ফিরে এসে প্রতিপক্ষের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সময় স্থানীয় নারীরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা প্রধান গেট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপু কর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!