× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৫৬ পিএম

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ বিষয়ে উভয় পক্ষ কাপাসিয়া থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর প্রতিবাদে শনিবার বিকেলে বিএনপি কর্মীরা স্থানীয় তিলশুনিয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের বিএনপি কর্মী মো. শামীম মোল্লা গত ২২ এপ্রিল তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো আপত্তিকর পোস্ট থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।

প্রতিক্রিয়ায় স্থানীয় ওই এলাকার মোহাম্মদ খলিল বেপারী ইব্রাহিম নামে এক জামায়াত কর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘লন্ডন পলাতক ভণ্ড মুফতি কোথায় ছিল এত দিন, ১৭ বছর?’

এ নিয়ে উভয় ব্যক্তি এবং অন্যরা পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য করেন। এতে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিএনপি কর্মী মো. শামীম মোল্লা, ছাত্রদলের রবিন আকন্দ, সিফাত, সাইফ, রিফাত, সাকিব ও ফয়সাল মোটরসাইকেলে করে তিলশুনিয়া দক্ষিণ পাড়ার জামায়াত কর্মী মোহাম্মদ খলিল বেপারী ইব্রাহিমের দোকানে যান। কটূক্তির প্রতিবাদ জানাতে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই জামায়াত কর্মী খলিল বেপারী ইব্রাহিম, তার পিতা খালেক বেপারী, কাওছার মোড়ল, সাইফুল ইসলাম আকন্দ, যোবায়ের সিকদার, হানিফ বেপারী, মোফাজ্জল মোড়লসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন সংঘবদ্ধভাবে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে এলোপাতাড়ি মারধরে ছাত্রদলের সিফাত, ফাহিম, সাইফ ও সাকিব মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন এবং তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী অভিযোগ করেন।

চিকিৎসাধীন আহত ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজখবর নিতে শনিবার দুপুরে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান।

অপরদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও থানায় একটি পাল্টা অভিযোগ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে থানার ওসি মো. শাহীনুর আলম জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লিখিত অভিযোগ করেছে। অভিযোগ দুটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দায়েরের প্রতিবাদে চাঁদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিলশুনিয়া বাজারে শনিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলায়মান মোড়লের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।

Link copied!