× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:২৯ পিএম

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সালাউদ্দিন নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছেন গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে আরও বেপরোয়া ভাবে চাঁদাবাজি শুরু করেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। তাদের এই চাঁদাবাজির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন আওয়ামী লীগের দোসর মোশাররফ ওরফে ‘কারেন্ট মোশাররফ’। তবে তাদের দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এদিকে গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানির কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে বেধড়ক মারধর করেন এবং দোকান ভেঙে দেন বিএনপি নেতা সালাউদ্দিন ও তার ভাই কামাল। পরবর্তীতে ভুক্তভোগী আজিজুল হক চাঁদাবাজির অভিযোগ এনে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Link copied!