× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে একটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রহিদুলের পরিবার গরুর গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে গোয়ালঘরে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনা টের পেয়ে রহিদুল ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে অল্প সময়ের মধ্যেই আগুনে পুরো বসতবাড়ি পুড়ে যায়।

এ ঘটনায় গোয়ালঘরে থাকা একটি গরু, তিনটি ছাগল, ঘরে মজুত পেঁয়াজ এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

Link copied!