× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৫৮ পিএম

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক যুবক এবং এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এসব ঘটনা ঘটে। রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে বজ্রপাতে হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন হাসান আলী। পরে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অফিস থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

একই দিনে জেলার দুই উপজেলায় বজ্রপাতে দুজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!