× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:০৩ পিএম

সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৫৫)।

তাৎক্ষণিক আসামির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ওই ভুক্তভোগী নারীর (২০) বাসা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি বিবাহিত ও দুই কন্যাসন্তানের জননী। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা রুজু করেন।

মামলায় নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামের আবদুল জব্বারের পুত্র কাজল মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি অজ্ঞাতনামাদের একজন বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মোজাহিদুল ইসলাম।

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, গত ছয়দিন আগে তিনি তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে শাশুড়ির সঙ্গে দেখা করতে ভালুকা উপজেলায় যাচ্ছিলেন। ভুলক্রমে তিনি নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন। রাত হয়ে পড়ায় তিনি পথ হারিয়ে ফেলেন। ওই সময় কয়েকজন লোক তার কাছ থেকে ঠিকানা জেনে তাকে শাশুড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে নান্দাইল-তাড়াইল সড়ক থেকে নামিয়ে একটি নির্জন বিলের ধারে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে আরও দুজন বিলের কাছে অবস্থিত একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে। ওই সময় তিন বছরের সন্তানও তার কাছেই ছিল। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রামের এক ব্যক্তি তাকে আশ্রয় দেন। ঘটনার পাঁচদিন পর গত সোমবার দুপুরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!