× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:২৫ পিএম

আদমদীঘিতে পুকুর পাহারাদারের লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিমে আব্দুর রশিদ নামের এক মৎস্য ব্যবসায়ীর লিজ নেওয়া পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।

পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করে। নিহত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুড়ি গ্রামের জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের লিজ নেওয়া ওই পুকুরের পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। তিনি প্রতিদিনের মতো রাতেও পুকুর পাহারা দিচ্ছিলেন।

মঙ্গলবার সকালে তাকে ফোনে না পেয়ে মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ পুকুরে গিয়ে শফিকুল ইসলামের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, কয়েকদিন আগে শফিকুল ইসলামকে পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।” এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!