× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৮:২১ এএম

মুন্সীগঞ্জে রাকিব হত্যা মামলায় ‘পিয়াস গ্রুপ’ সহযোগী জিদান গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৮:২১ এএম

মুন্সীগঞ্জে রাকিব হত্যা মামলায় ‘পিয়াস গ্রুপ’ সহযোগী জিদান গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলোচিত রাকিব হত্যা মামলায় অভিযুক্ত ও নৌ ডাকাত ‘পিয়াস গ্রুপের’ সহযোগী নাহিদ হোসেন ওরফে জিদানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার বিকেলে কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আনোয়ারা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে গজারিয়া এলাকায় সন্ত্রাসীরা নৌ ডাকাত ‘পিয়াস গ্রুপ’-এর সদস্য রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে গত ২৩ এপ্রিল মো. সালাম নামে একজনকে গজারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!