× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:২২ পিএম

সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে শিশু সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ও মঙ্গলবার রাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, গত ১৯ এপ্রিল তিনি তাঁর তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা থেকে শাশুড়ির সঙ্গে দেখা করতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাচ্ছিলেন। ওই সময় ভুলক্রমে তিনি নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন।

রাত হয়ে পড়ায় তিনি পথ হারিয়ে ফেলেন। ওই সময় কয়েকজন লোক তাঁর কাছ থেকে ঠিকানা জেনে তাঁকে শাশুড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।

পরে তাঁকে নান্দাইল-তাড়াইল সড়ক থেকে নামিয়ে একটি নির্জন বিলের ধারে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরে আরও দুজন বিলের কাছে অবস্থিত একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে। ওই সময় তিন বছরের সন্তানও তাঁর কাছেই ছিল।

পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গ্রামের এক ব্যক্তি তাকে আশ্রয় দেন। ঘটনার পাঁচ দিন পর গত সোমবার দুপুরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ওই নারীর মা-বাবা নান্দাইল থানায় এসে এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুজনের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!