× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৬:১৯ এএম

খাদ্যবান্ধব চাল বিক্রি বন্ধ, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৬:১৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুর বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিকেন্দ্র বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ডিলার ওয়াহেদ আলী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, সরকার নির্ধারিত দামে দরিদ্র মানুষের মাঝে চাল বিক্রি করছিলেন ডিলার ওয়াহেদ আলী। কিন্তু কিছুদিন ধরে একটি প্রভাবশালী চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই চক্র তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে শুরু করে।

গত ২৬ এপ্রিল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিটন (পিতা: আসলাম), মোস্তাকিন (পিতা: মৃত আজিমুদ্দিন) ও আশরাফুল (পিতা: এছা) তাকে ভয়ভীতি দেখাতে থাকে।

তিনি তাদের কাছে চাঁদার কারণ জানতে চাইলে তারা জানায়, জিয়া (পিতা: হযরত শাহ) তাদের চাঁদা নিতে পাঠিয়েছে। এ সময় ওয়াহেদ চাঁদা দিতে আপত্তি জানালে তারা তার সঙ্গে খারাপ আচরণ করে।

ভুক্তভোগীর দাবি, কয়েকদিন আগে বিক্রিকেন্দ্রে গিয়ে চাঁদা দাবি করা হয়। তিনি রাজি না হওয়ায় চাঁদাবাজরা কেন্দ্রটি জোরপূর্বক বন্ধ করে দেয় এবং পুনরায় চাল বিক্রি করলে কঠোর পরিণতির হুমকি দেয়। এতে করে এলাকার নিম্নআয়ের মানুষ নির্ধারিত দামে চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ঘটনায় ডিলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিক্রিকেন্দ্র পুনরায় চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে চাল বিক্রি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!