× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:১২ পিএম

দেড় কোটি টাকার প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের প্রাচীন ও দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১ মে) রাত আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরা গ্রামের মৃত আজাহার চোকদারের ছেলে মো. ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫২)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃরা জানিয়েছেন, তারা একটি আন্তর্জাতিক প্রত্নসম্পদ পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাচীন ও মূল্যবান প্রত্নসম্পদ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন তারা।

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটিও বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের হেফাজতে রাখা হয়েছিল বলে তারা স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

রূপালী বাংলাদেশ

Link copied!