× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:২৪ পিএম

অ্যাডিশনাল এসপি পরিচয়ে তেল নেওয়ার অভিযোগে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অ্যাডিশনাল এসপির পরিচয় দিয়ে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার অভিযোগে মোহাম্মদ অলিউল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার গোলাপ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপর টোলার ইসারুল ইসলামের ছেলে মো. অলিউল্লাহ নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন পাম্পে গিয়ে তেল নিচ্ছিলেন। এ সময় তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Link copied!