× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:২৬ পিএম

ঝিনাইদহে সাড়ে ৭ কোটি টাকার আইস উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র‍্যাব। শনিবার (২ মে) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম আইস উদ্ধার করে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‍্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ব ১৫-৭৫৬৫) আর এম মটরস এর একটি বাসে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। সে সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫১০ গ্রাম মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের মূল্য আনুমানিক ৭ কোটি ৫৫ লাখ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!