ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
রোববার (৩ মে) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় সড়কে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরে মরদেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক পারাপারের সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বর্তমানে মরদেহটি থানায় রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন