× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৫:১৪ পিএম

বরিশালে বাসের চাপায় দাদি-নাতনি নিহত

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৫:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালের উজিরপুরে হানিফ পরিবহনের চাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে রাস্তা পারাপারের সময় পথচারী দাদি-নাতনিকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। এতে রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি আরফা (৭) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রোকসানা বেগম পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী এবং তার ছেলে রুবেল কাজীর মেয়ে আরফা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোকসানা বেগম নাতনিকে নিয়ে পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে মহাসড়ক পার হওয়ার সময় হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) একটি বেপরোয়া গতির বাস দাদি-নাতনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Link copied!