× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:১৫ পিএম

সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ সদরের করপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেনসহ দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

আহত সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন জানান, সাবেক স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে তার পরিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাকে বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়। মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় খেলনা ব্রিজের কাছে পৌঁছালে সাবেক স্ত্রী সেলিনা বেগমের লোকজন তার পথ গতিরোধ করে মারধর এবং একপর্যায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

এ সময় তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!