× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৭:২৫ পিএম

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বাধীন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে উপজেলার যুগীদহ ব্রিজ সংলগ্ন চাঁদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন সিরাজগঞ্জ সদর থানার গাড়ুদহ গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

তিনি ব্রহ্মাগাছা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো. শুকুর আলীর নাতি। স্বাধীন দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বাধীন রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রিফাত এন্টারপ্রাইজের একটি ট্রাক (নম্বর: সিরাজগঞ্জ-ড ১১-০৩৭৫) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!