× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৪৩ পিএম

নান্দাইলে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৪৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ধানক্ষেতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেল চারটার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আ. রাশিদ (৫৫)। তিনি ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে। তিনি স্থানীয় রাজাবাড়িয়া বাজার সংলগ্ন কামার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কৃষক স্ত্রীকে সঙ্গে নিয়ে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী অক্ষত রয়েছেন।

নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ধানক্ষেতে বজ্রাঘাতে আব্দুর রাশিদ নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!