× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:৫১ পিএম

সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে পুশইন করল ভারত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ জন বাংলাদেশি নাগরিককে মুরইছড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প আটক করে থানায় সোপর্দ করেছে।

শুক্রবার (৮ মে) তাদের মুরইছড়া সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিজিবি। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮)।

এছাড়া হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) এবং আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরইছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।

কুলাউড়া থানা পুলিশ জানায়, মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহলদল।

পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা থানায় পৌঁছালে ওই ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা হয়।

একজন শিশু, তিনজন নারী ও ছয়জন পুরুষসহ ১০ জন বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর।

রূপালী বাংলাদেশ

Link copied!