× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:০২ পিএম

ডাকাতি মামলার প্রধান আসামি আটক, মোটরসাইকেল উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক রবিউল ইসলাম রবি যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে।

শুক্রবার (৮ মে) রাতে বেনাপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (৭ মে) রাত প্রায় ৩টার দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে ইয়াকুব আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইয়াকুব আলী ও তার পরিবার জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতদল বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি লাল-কালো পালসার মোটরসাইকেল এবং একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে নেয়।

ডাকাতি শেষে চিৎকার করলে ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ডাকাতির নেতৃত্ব দেন রবিউল ইসলাম রবি। তার বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে যশোর নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে প্রধান অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে আটক করে। এ সময় দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধী যেই হোক, তদন্তসাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!