× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:৫২ পিএম

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যুরো বাংলাদেশ সান্তাহার শাখার ম্যানেজার আলমগীর হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১০ মে) দুপুরে আদমদীঘি উপজেলার বড়-আখিড়া আঞ্চলিক সড়কে বুশরা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন।

এ ঘটনায় পুলিশ ট্রাকচালক নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু হাসানকে (৪৬) আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে আলমগীর হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সান্তাহার শহর থেকে বাইপাস আঞ্চলিক সড়ক হয়ে নওগাঁ-বগুড়া মহাসড়কের দিকে যাচ্ছিলেন। আদমদীঘির বড়-আখিড়া রেলগেট পার হওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন।

এ সময় সামনে থাকা জয়পুরহাট-ড ১১-০০৬১ নম্বরের মালবোঝাই ট্রাকটি রেলগেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে আসে। এতে পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাকের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই আলমগীর হোসেন মারা যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!