× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:০৮ এএম

রাতের আঁধারে শতবর্ষী পুকুর ভরাট, বালু নিলামের ঘোষণা দিলেন ইউএনও

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:০৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার লাকসাম পৌর শহরের একটি শতবর্ষী পুকুর রাতের আঁধারে ভরাট করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভরাটকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা দেন।

স্থানীয়রা জানান, লাকসাম-শ্রীয়াং রোডের পশ্চিমগাঁও জোড়পুকুরের পূর্ব পাশের শতবর্ষী বিশাল পুকুরটি রাতের আঁধারে একটি প্রভাবশালী চক্র ভরাট করে ফেলে।

রোববার (১০ মে) সন্ধ্যার পর খবর পেয়ে ইউএনও নার্গিস সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভরাটের সত্যতা পাওয়া যায়, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

পরে ভরাটকৃত বালু নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা, থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকায় পুকুর, খাল, নালা ও ডোবা ভরাটের প্রবণতা বেড়ে গেছে। এতে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে।

একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং অগ্নিনির্বাপণের পানির উৎস সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ইউএনও নার্গিস সুলতানা সাংবাদিকদের জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, ডোবা-নালা ও খাল ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!