× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:০৮ এএম

মৌলভীবাজার জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:০৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গতকাল রোববার (১০ মে) সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের সমাবেশ ও মোতায়েন করা হয়।

ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার সব থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার ওসি এবং জেলা পুলিশের ট্রাফিকসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।

এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন জানান, মৌলভীবাজার জেলা পুলিশ অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!