× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:৩৯ এএম

মুন্সীগঞ্জে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:৩৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরির তিন নম্বর জেটিতে একটি বাল্কহেড থেকে মালামাল আনলোড করার পর জেটিতে ওঠার সময় শ্রমিক উজ্জ্বল অসাবধানতাবশত শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে ডুবুরি মো. জিসান ইসলাম নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের বাসিন্দা। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!