ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের তিন সদস্য।
অভিযোগ উঠেছে, কুখ্যাত ডাকাত চোরা শফিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের আহত করে একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
রোববার বিকেলে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে র্যাবের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, চোরা শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার করে আসছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন