× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৩৫ পিএম

রান্নাঘরে ইঁদুরের গর্তে বিষধর কোবরা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে একটি প্রাণঘাতী বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা একটি সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। পরে চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কঞ্চি দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির হিংস্র আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তারা গিয়ে দেখতে পান, সাপটি রান্নাঘরের ইঁদুরের গর্তের ভেতরে অবস্থান করছিল এবং এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা কোবরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উদ্ধারকারীরা জানান, বাড়িতে বা আশপাশে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত।

বাংলায় সাপটি গোখরা বা কোবরা নামে পরিচিত। এর ইংরেজি নাম Monocled Cobra, বৈজ্ঞানিক নাম Naja kaouthia এবং এটি Elapidae পরিবারের অন্তর্ভুক্ত।

জানা গেছে, বাংলাদেশের প্রায় সব জেলাতেই এ সাপের উপস্থিতি রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল, ঝোপঝাড়, ধানখেত, ইঁদুরের গর্ত, রান্নাঘর কিংবা পুরোনো ঘরে ইঁদুরের উপদ্রব বেশি থাকলে এসব স্থানে গোখরা সাপের দেখা মেলে। খাদ্যের সন্ধানে অনেক সময় এ ধরনের সাপ বাড়ির আশপাশেও চলে আসে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!