× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:২৭ এএম

পুঠিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, হাসুয়ার আঘাতে আহত ২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:২৭ এএম

পুঠিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, হাসুয়ার আঘাতে আহত ২

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর জখম হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার পশ্চিমভাগ বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাঁশবাড়ি পশ্চিমভাগ গ্রামের আনিসুর রহমানের ছেলে হাসেম খলিফা (৪৮) ও মিঠু খলিফা (৩৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসেম খলিফার মাথায় গুরুতর আঘাত লাগায় সাতটি সেলাই দিতে হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে আনিসুর রহমান একই গ্রামের মৃত ছৈমুউদ্দিনের ছেলেদের কাছ থেকে একটি জমি কিনেছিলেন। তবে জমির দখল বুঝিয়ে দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে মামলাও হয়। পরে নিম্ন আদালতে প্রথম পক্ষ রায় পেলেও দ্বিতীয় পক্ষ উচ্চ আদালতে আপিল করলে বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার দুপুরে দ্বিতীয় পক্ষের কয়েকজন ব্যক্তি বিরোধপূর্ণ জমিতে থাকা একটি দোচালা ঘর ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় হাসেম খলিফা বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে মিঠু খলিফা ও আনিসুর রহমান ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে হাসেম ও মিঠু আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!