যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই হাজার ১০৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন এক হাজার ৯৫৩ জন সদস্য। ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচনে আমিরুল-বনি ও সবুর-সাজেদুর এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে সম্পাদক, সিনিয়র সহ-সভাপতিসহ ১৯টি পদে আমিরুল-বনি পরিষদের নেতৃবৃন্দ জয়লাভ করেন। অন্যদিকে সবুর-সাজেদুর পরিষদ সভাপতি ও রপ্তানি বিষয়ক এই দুটি পদে জয়লাভ করে। দপ্তর সম্পাদক পদে রানা আহমেদ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে হায়দার আলী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী জানান, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট। নির্বাচনে সভাপতি পদে আব্দুস সবুর শেখ ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম পেয়েছেন ৯৩৮ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ মো. নজরুল ইসলাম ১০৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রওশন আলী পেয়েছেন ৮১৪ ভোট। সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান ১১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান বনি ১২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাজেদুর রহমান পেয়েছেন ৭২০ ভোট। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে শাকিরুল ইসলাম শাকিল ১২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী খেলাফত হোসেন পেয়েছেন ৭১০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম আসাদ ১২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিলন হোসেন পেয়েছেন ৬৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আসানুর রহমান ১০৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রাকিব পেয়েছেন ৮০০ ভোট। শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে রায়হান সিদ্দিকী ১১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সুজন আক্তার পেয়েছেন মাত্র ৭০ ভোট। অর্থ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফয়সাল ১০৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কাজী শাহাবুদ্দীন পেয়েছেন ৮০০ ভোট। বন্দর বিষয়ক সম্পাদক পদে আব্দুস সাত্তার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান পেয়েছেন ৯০৭ ভোট। কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান ১১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান আলী পেয়েছেন ৬৮৪ ভোট। প্রচার সম্পাদক পদে সজিবুর রহমান ১১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ইয়ানুর রহমান পেয়েছেন ৭০১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আক্তারুজ্জামান সনি ১২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদুর রহমান পেয়েছেন ৬৩৪ ভোট। রপ্তানি বিষয়ক সম্পাদক পদে রকি মাহমুদ লিটন ১০৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হাসানুর জামান পেয়েছেন ৯৫৬ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে রেদওয়ানুল ইসলাম সিমান্ত ১১৮৭ ভোট, মাহাবুব রুবেল ১১৫৮ ভোট, সাগর হোসেন ১১০০ ভোট এবং জসীম উদ্দীন ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন