× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:০৫ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : দগ্ধ ৫ জনের মধ্যে ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের মধ্যে এক এক করে ৪ জনই মারা গেছে। সাত বছরের শিশু মুন্না মারা যাওয়ার ৩ ঘণ্টা পরেই তার বোন মুন্নিও (১০) মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়া শিশুটি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। শ্বাসনালী পুড়ে শিশুটি মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর কয়েক ঘণ্টা আগে একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মুন্নির ছোট ভাই মুন্না (৭)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তারও আগে বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় একই হাসপাতালে মারা যায় তাদের বোন কথা। সাত বছর বয়সী এ শিশুটিরও শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।

তাদের বাবা মো. কালাম (৩৫) মারা যান গত সোমবার সকালে। তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ধারণা, ওই কক্ষের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণ ঘটেছে।

বর্তমানে এই ঘটনায় দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে কেবল মা-ই এখন হাসপাতালে বেঁচে আছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!