× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৩২ পিএম

সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বিএনপি নেতা জিয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মাটিরাঙ্গা থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান। সাম্প্রতিক সময়ে কিছু ‘ফেইক আইডি’ ব্যবহার করে এই অপচেষ্টা চালানো হচ্ছে জিডিতে এমন দাবি করেছেন তিনি।

শুক্রবার (১৫ মে) জিডি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কে বা কারা ‘Time Bulletin’, ‘মির্জা কায়কোবাদ’, ‘Selim Bhuiyan’, ‘channel Shakil Khan’, ‘নীল সেঁজুতি (সেঁজু)’ নামের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

​মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কাল্পনিক তথ্য প্রচার করে আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ভাবে আমাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি চক্র পর্দার আড়াল থেকে আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে।

তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে, এই অপপ্রচারের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপতৎপরতার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে ফেইক আইডির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
 

Link copied!