× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:১৬ এএম

খুলনা মেডিকেলের ইমার্জেন্সি ওটিতে আগুন

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:১৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওটি বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তবে আগুন লাগার কোনো সূত্র তারা খুঁজে পাননি।

ইমার্জেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডক্টর দিলীপ কুমার জানিয়েছেন, ভোর ৬টার পরপরই আগুন লাগে। এ সময় ইমারজেন্সি ওটিতে থাকা দুজন নার্স ও একজন ডাক্তার আগুন চলাকালে জানালা দিয়ে লাফ দেন। তিনজনই চিকিৎসাধীন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওটি বিভাগে ১৫টি সিটে ১৫ জন রোগী ছিলেন। আগুন লাগার পরপরই রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল হাসপাতালের সব রোগীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে খুলনা মেডিকেলসহ খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে গেছেন। তবে কীভাবে এবং কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে এখন পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!