× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৩১ পিএম

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা, মহাসড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মো. মমিন (৪০) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালাতেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকারী কথিত লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করেন। কিছুক্ষণ পর আবারও তার কাছে চাঁদা দাবি করা হলে মমিন পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার সকালে তিনি মারা যান।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

মমিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী তার লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। প্রতিদিন অটোচালক ও সিএনজিচালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

Link copied!