× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০২:৩৪ পিএম

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০২:৩৪ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চেয়েছেন ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তার বক্তব্যের ভিডিও একটি ফেসবুক পেজে প্রচার করা হয়েছে। বক্তব্যে আমির হামজা বলেন, ‘দেশে যে আইন আছে, সেই আইনে রামিসা, আছিয়া ও তানিয়ার বিচার হবে না। ধর্ষণের বিচারে শরিয়তের আইন সংসদে কার্যকর করা হলে বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শরিয়তের আইন কায়েম না হলে ধর্ষণ কখনোই বন্ধ হবে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আমির হামজা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনারও একটি মেয়ে আছে। রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করুন। রামিসার জায়গায় যদি আপনার মেয়ে হতো, তাহলে বাংলাদেশে কী অবস্থা হতো এতক্ষণ? আমার মনে হয়, ধর্ষক যেখানেই থাকুক তাকে ধরে এনে ১৪ টুকরা করে ফেলতেন।’

তিনি বলেন, ‘মানুষ এত নিচে নামে কীভাবে? কোন রুচিতে পাঁচ-ছয় বছরের শিশুকে ধর্ষণ করে, আবার হত্যাও করে?’

এ সময় তিনি আরও বলেন, ‘মানুষ নামের এই জানোয়ারগুলোর বিচার শুধু জেল বা জরিমানা দিয়ে হবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে।’

Link copied!