× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:০৯ পিএম

গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা বাকি ৪টি গরু জীবিত উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা মানুষজন অক্ষত আছেন। দুর্ঘটনার পরপরই চালক নজরুল ইসলাম পালিয়ে যান।

জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন বেপারী রানা ও লিটন। নিহত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধার অভিযান চালান। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

Link copied!