× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৫২ পিএম

সিদ্ধিরগঞ্জে দুই লাখ গাছ রোপণের ঘোষণা এমপি মান্নানের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে দুই লাখ গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

রোববার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ‘সবুজ বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, আগামী দিনের বাংলাদেশকে সবুজ ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করা হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আকরাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. কবির, নাসিকের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আব্দুল কাদের জিলানী হীরা, জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহবুব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ সময়ের দাবি। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!