× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৬ পিএম

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং জিটিআইয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিটিআইয়ের লেকচারার আইরিন আক্তার। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কোর্সের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নিয়মিত হালনাগাদ করতে হলে প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ব্যক্তিগতি এবং প্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। পরে উপাচার্য প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সভাপতিও প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ দিনব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!