ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:২৫ পিএম
আটক যুবক পেয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ২০০ পিস নেশা জাতীয় টাপেন্টাটল ট্যাবলেটসহ পেয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) আটক করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে শহরের ফুট ভিলেজ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক পেয়ারুল ইসলাম সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব মন্ডল টারির মোকলেছুর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পেয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ২০০ পিস টাপেন্টাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উপপরিদর্শক সাকিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় টাপেন্টাটল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রি করছিলেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, পেয়ারুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।