× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:২৮ এএম

জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শ্বশুরের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:২৮ এএম

নীলফামারীতে জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু। ছবি- সংগৃহীত

নীলফামারীতে জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু। ছবি- সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় এন্তাজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এন্তাজুল হক ওই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামের তাহেরের সঙ্গে এন্তাজুল হকের মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী বাবার বাড়িতে চলে আসেন।

শুক্রবার দুপুরে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন তাহের। এ সময় এন্তাজুল হক ও তাঁর ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোরপূর্বক স্ত্রীকে প্রাইভেট কারে তুলে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন এন্তাজুল হক এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!