× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৪১ পিএম

ট্রাক্টরের ফলায় কৃষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে লিমন ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে ট্রাক্টর দিয়ে কৃষিজমি চাষ করা হচ্ছিল। এ সময়ে লিমন ট্রাক্টরের পেছনে উঠে বসেন। পরে জমি চাষ করার সময় ধাক্কা লেগে লিমন মাটিতে পড়ে গিয়ে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি জেনেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!