ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ ৩০ জন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:০৮ পিএম
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকসহ ৩০ জনের বিএনপিতে যোগদান। ছবি- রূপালী বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার সরকারসহ দলটির প্রায় ৩০ জন নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৪ জানুয়ারি) রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের চাতালে আনোয়ার সরকারের আয়োজনে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক (সাংগঠনিক) জেলা বিএনপির সভাপতি এবং নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সোমবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সরকারসহ তার সহযোগী ও অঙ্গসংগঠনের প্রায় ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তালিকা হাতে পেলে চূড়ান্তভাবে কত জন যোগদান করেছেন তা জানা যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল, মিজানুর রহমান মির্জা, বিএনপি নেতা মাসুদ রানা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।