× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:২১ পিএম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নীলফামারীতে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০টি বসতঘর এবং যাবতীয় আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১১টায় সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের পাশের এক বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে ওই এলাকার দুলাল চন্দ্র রায়ের রান্নাঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসেন বলেন, ‘বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হলে রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৬টি পরিবারের ১০টি ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় এবং চারটি ঘর আংশিকভাবে পুড়ে যায়। প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং তাদের পুনর্বাসনের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ।

Link copied!