× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৩:৫১ পিএম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৩:৫১ পিএম

রেললাইনে মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

রেললাইনে মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম ওরফে ভোলা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার শখের বাজার এলাকায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। নিহত আতিকুল কিসামত চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। 

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুল ইসলাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল, তবে অবস্থার উন্নতি হয়নি। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতেন। বুধবার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায় করেন। পরে শখের বাজার এলাকায় রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এমন সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!