× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১২:২০ পিএম

নীলফামারীতে ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১২:২০ পিএম

দুর্ঘটনায় নিহত শ্রমিক। ছবি: রূপালী বাংলাদেশ

দুর্ঘটনায় নিহত শ্রমিক। ছবি: রূপালী বাংলাদেশ

নীলফামারীতে ট্রাকচাপায় হেলাল হোসেন (৩৫) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে এবং উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। কাছারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারানোর ফলে তিনি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নীলফামারী সদর থানার ওসি এম.আর সাঈদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!