× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৪৭ পিএম

নোয়াখালীর ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থীর মধ্যে ৪৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। একই সঙ্গে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন মুহাম্মদ শফিকুল ইসলাম।

নোয়াখালী-১ : আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জামায়াতে ইসলামী মনোনীত মো. ছাইফ উল্যাহসহ ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার৷ স্বতন্ত্র ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়৷ 

নোয়াখালী-২ : আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাইয়েদ আহমদ, জাতীয় পার্টির মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. তোফাজ্জল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খলিলুর রহমান, এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার ও কাজী মোহাম্মদ মফিজুর রহমান স্বতন্ত্রকে বৈধ ঘোষণা করা হয়। আয়কর রিটার্ন দাখিল না করা ও ঋণ খেলাপির কারণে জেএসডির মোশাররফ হোসেন মন্টু এবং স্বতন্ত্র আবুল কালাম আজাদ ও সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা৷ ১০টি মনোনয়ন ফরমের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়।

নোয়াখালী-৩ : বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকম উল্যাহ বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, মোহাম্মদ সিরাজ মিয়া জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস মোরশেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর উদ্দিন, স্বতন্ত্র শরিফ আহমেদ, রাজিব উদ্দৌলা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোহনপত্র বৈধ এবং ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নোয়াখালী-৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইউনুস নবী, জাতীয় পার্টির মো. শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফিরোজ আলম মাসুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র বিটুল চন্দ্র তালুকদার, গণঅধিকার পরিষদের আবদুজ জাহেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থী মো. ইশতিয়াক হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনকে বৈধ এবং ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা৷ 

নোয়াখালী-৫ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নাছের, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. শামসুদ্দোহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মুন তাহার বেগম, জাতীয় পার্টির খাজা তানভীর আহাম্মদ, খেলাফত মজলিসের আলী আহমদ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আনিসুল হক,  ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও জনতার দল মো. শওকত হোসেনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিম উদদীন মওদুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও জনতার দল মো. শওকত হোসেনের আয়কর রিটার্ন না থাকায় মনোনয়ন স্থগিত এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মো. কামাল উদ্দিন পাটোয়ারীকে ঋণ খেলাপির কারণে ও স্বতন্ত্র প্রার্থী ওমর আলী, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ ইউনুসের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন৷ এই আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ, ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার৷

নোয়াখালী-৬ : জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ, বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবের রহমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমসহ ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ২ জন স্বতন্ত্রসহ ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!